| ১৬ জুন ২০২১ | ৯:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 245 বার
জাপানে সংসদের চলমান অধিবেশন শেষ হওয়ার একদিন আগে বিরোধীদলগুলো ক্ষমতাসীন দলগুলোর সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
চারটি বিরোধী দল মন্ত্রিপরিষদের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করে। তবে, সংসদের নিম্নকক্ষে ক্ষমতাসীন জোট এবং অন্যান্য আইন প্রণেতারা তা ভোটে নাকচ করে দেন।
কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি’সহ অন্য তিনটি গ্রুপ আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের মন্ত্রিপরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। তাদের ভাষ্যানুযায়ী, কোভিড-১৯ সংক্রমণ সামাল দেয়ার ক্ষেত্রে বারংবার করা কিছু ভুলের কারণে লোকজন গুরুতর দুর্দশার মুখোমুখি হয়েছেন।
বিরোধী জোট আরও বলছে যে সংশ্লিষ্ট ঝুঁকি এবং প্রতিরোধমূলক পদক্ষেপগুলোর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা না দিয়ে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজন নিয়ে এগিয়ে যাওয়া পুরোপুরি অগ্রহণযোগ্য।
তারা চলমান সংসদ অধিবেশনের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন, যাতে ভাইরাস জনিত উদ্বেগসমূহ নিয়ে সাড়া দেয়ার জন্য আইনপ্রণেতারা প্রস্তুত থাকতে পারেন। তবে, ক্ষমতাসীন জোট তাদের এই অনুরোধ প্রত্যাখ্যান করে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||