| ১৮ জুন ২০২১ | ১১:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 186 বার
করোনাভাইরাস মহামারির কারণে যেসব বিদেশি চাকরি হারিয়েছেন, জাপান সরকার তাদের আরও বেশি সহায়তা প্রদানের পরিকল্পনা করছে।
শ্রম মন্ত্রণালয় বলছে গত বছরের অক্টোবর মাসের শেষ দিকে রেকর্ড সংখ্যক ১৭ লক্ষ ২০ হাজার বিদেশি দেশে কর্মরত ছিলেন।
কয়েকজন বেকার বিদেশি সরকারের চাকরি সন্ধান কেন্দ্রে যোগাযোগ করেন বলে ধারণা করা হয়।
কয়েকটি সহায়তা গ্রুপ ও অন্যান্যরা এদের সাহায্য করায় আরও বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে।
সেই আহ্বানের জবাবে শ্রম মন্ত্রণালয় মার্চ মাসে গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেলের সাথে চালানো আলোচনার উপর ভিত্তি করে বৃহস্পতিবার বিদেশি কর্মীদের সাহায্য করা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
যেসব জায়গায় অধিক সংখ্যক বিদেশি কর্মীর বসবাস, সেই এলাকার ১৪০টির বেশি চাকরি সন্ধান কেন্দ্রে দোভাষীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাব প্রতিবেদনে করা হয়।
এতে সুপারিশ করা হয়েছে যে এদের চাকরি খুঁজে পাওয়ায় সহায়তা এবং জীবন ধারণে সাহায্য করায় আরও বেশি অবদান রাখার জন্য সরকারের উচিত হবে বেকার বিদেশিদের বিষয়ে তথ্য বিভিন্ন সহায়ক গ্রুপের সাথে ভাগাভাগি করে নেয়া।
প্রতিবেদনে আরও বলা হয় যে পরিস্থিতির মূল্যায়ন করার জন্য মন্ত্রণালয়ের উচিত হবে অভিবাসন সেবা এজেন্সির সাথে কাজ করা।
মন্ত্রণালয় বলছে সমস্যা সমাধানের পদক্ষেপ ঠিক করে নেয়ায় এসব সুপারিশের উপর আলোকপাত করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||