| ১৯ জুন ২০২১ | ১০:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 240 বার
পশ্চিম জাপানের একটি মুসলিম গ্রুপের নেতা কবরস্থান তৈরি করে দেওয়ার জন্য স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন।
ইসলাম ধর্ম বিশ্বাসে মৃতদেহ কবর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার আচার মেনে মৃতদেহ দাহ করা এই ধর্ম বিশ্বাসে নিষিদ্ধ। জাপানের খুব কম জায়গায় মৃতদেহ কবর দেওয়া যায়। মুসলিমরা কবর দেওয়ার জায়গা খুঁজে পেতে অসুবিধার মুখোমুখি হয়ে আসছেন বিশেষ করে পশ্চিম জাপানে।
ওইতা জেলার বেপ্পু শহরের একটি মুসলিম গ্রুপ পাশের একটি শহরে তিন বছর আগে একটা জমি কিনেছে। শহর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর একটি কবরস্থান তৈরি করার বিষয়ে অনুমতি তারা এখনও পায়নি। এর আংশিক কারণ হোল স্থানীয় লোকজনের বিরোধিতা। তারা বলছেন এই কবরস্থান পানি দূষণের কারণ ঘটাতে পারে এবং ক্ষতিকর গুজবের মাধ্যমে জায়গার সুনাম ক্ষুন্ন হতে পারে।
গ্রুপটি চাইছে জাপানের প্রত্যেক জেলায় অন্ততপক্ষে একটি করে এমন গণ কবরস্থান তৈরি করা হোক যেখানে ধর্ম বিশ্বাসের ভিত্তিতে কবর দেওয়ার নিয়ম বেছে নেওয়া যাবে এবং বর্তমান গণ সমাধিস্থলগুলোতে একটা অংশ আলাদা করে রাখা হোক।
গ্রুপের নেতা মুহাম্মদ তাহির আব্বাস খান ও অন্যান্যরা বৃহস্পতিবার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে ওষুধপত্রের নিরাপত্তা ও পরিবেশগত স্বাস্থ্য ব্যুরোর মহাপরিচালক কামাতা মিৎসুআকি’র হাতে একটি পিটিশন তুলে দেন। এই অফিস সমাধিক্ষেত্র সংক্রান্ত বিষয়ের দায়িত্বে রয়েছে।
খান বলেন তিনি চান সরকার এই সমস্যাটিকে স্বীকৃতি দিক এবং উপযুক্ত কবরস্থান তৈরি করে দিক যাতে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক পটভূমি ও ধর্ম বিশ্বাসের মানুষ মৃত্যুর পরে কী হবে সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে শান্তিতে জীবন যাপন করতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||