| ২১ জুন ২০২১ | ১০:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 158 বার
জাপান সরকার আজ রবিবার, টোকিও এবং অন্য আটটি জেলায় করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার চলমান মেয়াদের সমাপ্তি টানবে। শুধুমাত্র ওকিনাওয়া জেলায় আগামী ১১ই জুলাই পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে।
টোকিও ও ওসাকা’সহ নয়টি জেলার মধ্যে মোট সাতটি জেলায় আগামীকাল সোমবার থেকে জরুরি অবস্থার পরিবর্তে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ শুরু হবে।
এরকম সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকা এলাকাগুলোতে কিছু শর্ত পূরণ সাপেক্ষে রেস্তোরাঁ এবং পাবগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত অ্যালকোহল পরিবেশন করতে পারবে।
টোকিওতে ৯০ মিনিটের বেশি অবস্থান না করা একক কোন ক্রেতা বা দু’জনের দলকে অ্যালকোহল পরিবেশন করা যাবে।
খাবার এবং পানীয় পরিবেশন করার স্থানগুলোতে ইতিপূর্বে ভাইরাসের ছড়িয়ে পড়া পরিলক্ষিত হওয়ায়, এই নিয়মগুলো মেনে চলা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট জেলাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে সংকল্পবদ্ধ।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহেদে গতকাল শনিবার টোকিওর প্রাদুর্ভাব নিয়ে গভর্নর কোইকে ইউরিকোর সাথে মত বিনিময় করেন।
তাঁরা এটি নিশ্চিত করেন যে, প্রাদুর্ভাব হ্রাসে মুখ্য ভূমিকা রাখা টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে হবে।
এদিকে, আগামীকাল সোমবার থেকে কর্মস্থলে টিকাদান কর্মসূচি পূর্ণোদ্যমে শুরু হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||