| ২৩ জুন ২০২১ | ৯:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 180 বার
জাপানের স্থল-আত্মরক্ষা বাহিনীর সদস্যরা এবং মার্কিন সামরিক বাহিনী আগামী বৃহস্পতিবার থেকে তাদের এযাবৎকালের সবচেয়ে বড় প্রশিক্ষণ মহড়া শুরু করবে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও মঙ্গলবার ঘোষণা করেন যে, “ওরিয়েন্ট শিল্ড” মহড়া জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, “ওরিয়েন্ট শিল্ড” একটি যৌথ সামরিক অভিযানের দৃশ্যপটের কথা ভেবে নিয়ে বার্ষিকভাবে আয়োজন করা হয়।
প্রায় ৩ হাজার জাপানি এবং মার্কিন সেনা চলতি বছরের মহড়ায় অংশ নেবেন। জাপানি এবং মার্কিন প্রতিরক্ষা প্রধানরা গত মার্চ মাসে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত সাড়া দেয়া বা প্রতিক্রিয়া দেখানোর বিষয়টি জোরদার করার ব্যাপারে মতৈক্যে পৌঁছান।
কিশি একটি ক্রমবর্ধমান গুরুতর আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মাঝে আত্মরক্ষা বাহিনী এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যকার অংশীদারিত্ব জোরদার করার গুরুত্বের উপর জোর দেন।
তিনি জাপান-যুক্তরাষ্ট্র জোটের বাধা দেয়া এবং সাড়া দেয়ার সক্ষমতা জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করেন।
TwitterFacebookShare
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||