| ২৪ জুন ২০২১ | ১০:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 213 বার
জাপানের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে বিবাহিত দম্পতির অবশ্যই একই পদবী থাকার যে নিয়ম রয়েছে তা সংবিধানকে লঙ্ঘন করে না বলে দেশের দেওয়ানি বিধির এক ধারায় বলা হয়েছে।
২০১৫ সালের পর এই বিষয় নিয়ে দ্বিতীয়বার আদালত তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করল।
প্রধান বিচারপতি ওতানি নাওতো বুধবার এই রায় দেন।
সাধারণ আইন সূত্রে আবদ্ধ তিনজন দম্পতির ২০১৮ সালে দায়ের করা মামলার রায় দিল আদালত। তাদের দাবি ছিল যে ভিন্ন পদবীর স্বামী বা স্ত্রীর করা বিবাহ নিবন্ধন গ্রহণ করুক কর্তৃপক্ষ।
তারা দাবি জানায় যে দেওয়ানি বিধি এবং জাপানের পরিবার নিবন্ধন আইনের সংশ্লিষ্ট ধারাগুলো লিঙ্গ সমতার শর্তাবলীর বিরুদ্ধাচরণ করায় তা সংবিধানের লঙ্ঘন করছে।
নিম্ন আদালতে ঐ মামলা খারিজ হয়ে যাওয়ার পর তা সর্বোচ্চ আদালতেও নাকচ করে দেয়া হল।
বুধবার দেয়া রায়ে আরও বলা হয়েছে যে ভিন্ন পদবীর দম্পতিদের কাছ থেকে বিবাহ নিবন্ধন গ্রহণ করবে না কর্তৃপক্ষ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||