| ২৬ জুন ২০২১ | ১০:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 156 বার
টোকিও মহানগর পরিষদের নির্বাচনের জন্য প্রার্থীরা তাদের নয় দিন ব্যাপী আনুষ্ঠানিক প্রচারাভিযান আরম্ভ করেছেন। এই নির্বাচনকে এবছর পরের দিকে অনুষ্ঠিতব্য সংসদের নিম্ন কক্ষের সাধারণ নির্বাচনের মুখবন্ধ হিসেবে দেখা হচ্ছে।
পরিষদের ১২৭টি আসনের সবকটির জন্য রাজধানীর ৪২টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচনটি অনুষ্ঠিত হবে ৪ঠা জুলাই।
এই নির্বাচনে একটি মনোযোগ আকর্ষণকারী দিক হোল তোমিন ফার্স্ট নামের একটি স্থানীয় রাজনৈতিক গ্রুপ পরিষদে বৃহত্তম শক্তি হিসেবে ক্ষমতা ধরে রাখতে পারে কিনা। এই রাজনৈতিক গ্রুপের বিশেষ উপদেষ্টা হলেন গভর্নর কোইকে ইউরিকো।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কোমেইতো সংখ্যাগরিষ্ঠ আসন জেতার লক্ষ্যে একজোট হয়ে লড়াই করার কথা ভেবেছে। জাতীয় সরকারেও এই দুটি দল হোল জোটের শরিক।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের পদক্ষেপ এবং টোকিও গেমসের সময় ভ্যেনুতে দেশীয় দর্শকদের উপস্থিত থাকার অনুমতি প্রদানের অলিম্পিক ব্যবস্থাপনা কমিটির পরিকল্পনার মত বিষয়াদি নিয়ে প্রার্থীদের মধ্যে বিতর্ক হবে বলে ধারনা করা হচ্ছে।
এই নির্বাচনের ফলাফল সংসদের নিম্ন কক্ষের আগামী সাধারণ নির্বাচনের জন্য বিভিন্ন দলের কৌশলগত চিন্তাভাবনাকে প্রভাবিত করতে পারে। নিম্ন কক্ষের সদস্যদের বর্তমান মেয়াদ ফুরাবে অক্টোবর মাসের শেষ দিকে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||