| ২৭ জুন ২০২১ | ৯:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 189 বার
কর্তৃপক্ষ, করোনাভাইরাসের একটি জরুরি অবস্থা প্রত্যাহারের পর জাপানের বিভিন্ন অংশে লোকজন তাদের প্রথম সপ্তাহান্ত উপভোগ করছেন। তবে, এমনকি বিপণী এলাকাগুলোতে লোকজনের ভিড় আবারও ফিরে আসায় বিশেষজ্ঞরা এই বলে সতর্ক করে দিচ্ছেন যে, রাজধানী সম্ভবত সংক্রমণের ঘটনার আরেকটি বৃদ্ধি প্রত্যক্ষ করছে।
উল্লেখ্য, টোকিও হচ্ছে গত সোমবার জরুরি অবস্থার ঘোষণা তুলে নেয়া নয়টি জেলার একটি। মে মাসের পর এবারই প্রথম টোকিওর অন্যতম সুপরিচিত একটি স্থাপনা টোকিও স্কাইট্রি টাওয়ারটি সপ্তাহান্তে পুনরায় খুলে দেয়া হয়েছে।
সেখানে প্রবেশের আগে দর্শণার্থীদের তাদের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি হাতও জীবাণুমুক্ত করে নিতে হচ্ছে।
টাওয়ারটির পরিচালনা প্রতিষ্ঠান, কার্যক্রম পরিচালনার সময় সংক্ষিপ্ত করার পাশাপাশি পর্যবেক্ষণ ডেকে প্রবেশ করা লোকের সংখ্যাও সীমিত করেছে।
বয়স ৩০’এর কোঠার এক পুরুষ বলেন, এটি তার প্রথম সফর এবং টাওয়ারটি সপ্তাহান্তে আবারও খুলে দেয়ায় তিনি খুব খুশি।
অন্যদিকে, বয়স ৪০’এর কোঠার এক নারী বলেন, ভ্রমণ এড়ানোর জন্য তার পরিবার পুরো দেড় বছরের মধ্যে এবারই প্রথম কোন ট্রেনে চড়েছে।
তবে, কর্তৃপক্ষ সংক্রমণের ঘটনার একটি ধারাবাহিক বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রী বলছেন, প্রয়োজন হলে সরকার আবারও একটি জরুরি অবস্থা ঘোষণা করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||