| ২৮ জুন ২০২১ | ১১:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার
জাপানের করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বপ্রাপ্ত অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি, সংক্রমণ মোকাবিলায় সরকার পুনরায় জরুরি অবস্থার ঘোষণা’সহ আরও কিছু পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন।
আজ রবিবার এনএইচকে’র একটি বিতর্ক অনুষ্ঠানে, টোকিওতে প্রাদুর্ভাবের আরেকটি পুনরুত্থানের লক্ষণের উল্লেখ করে নিশিমুরা বলেন, চলমান কঠোর নিয়মাবলীর অধীনে বর্তমানে অ্যালকোহল পরিবেশন করা বার ও রেস্তোরাঁগুলোর জন্য সম্ভবত অপেক্ষাকৃত আরও কঠোর পদক্ষেপের বিষয় বিবেচনা করা হবে।
সারাদেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মৃদু থেকে মাঝারি মাত্রার লক্ষণযুক্ত তরুণ রোগীদের সংখ্যা বৃদ্ধি পেলে, তা ছোট থেকে মধ্যম আকৃতির হাসপাতালগুলোর উপর চাপ সৃষ্টি করবে।
নিশিমুরা বলেন, সরকার হাসপাতালে শয্যার প্রাপ্যতার উপর নজর রাখার পাশাপাশি বর্তমানে সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ থাকা জেলাগুলোর জন্য, কোনরকম দ্বিধা ছাড়াই পুনরায় জরুরি অবস্থা ঘোষণা’সহ অতিরিক্ত কিছু পদক্ষেপ নেয়ার বিষয়ে বিবেচনা করবে।
অতি উচ্চ সংক্রামক স্ট্রেইনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নিশিমুরা, এমনকি উষ্ণ গ্রীষ্মের মধ্যেও কর্মস্থল এবং স্কুলগুলোতে নিয়মিত বায়ু চলাচলের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নিশিমুরা বলেন, সরকার কর্মস্থলে ভাল বোধ না করা লোকজনের ব্যবহারের জন্য অ্যান্টিজেন পরীক্ষার কিট বিতরণ করছে এবং তিনি টিকা ও পরীক্ষার কিট উভয়ের ব্যবহারের মাধ্যমে ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করতে চান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||