• শিরোনাম

    হানেদা বিমান বন্দরের কোয়ারেন্টাইন নিয়ন্ত্রণ পরিদর্শন জাপানি প্রধানমন্ত্রীর

    | ২৯ জুন ২০২১ | ১১:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 247 বার

    হানেদা বিমান বন্দরের কোয়ারেন্টাইন নিয়ন্ত্রণ পরিদর্শন জাপানি প্রধানমন্ত্রীর

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে টোকিও’র হানেদা বিমানবন্দরের কোয়ারেন্টাইন এবং অন্যান্য ভাইরাস-রোধী পদক্ষেপসমূহ পরিদর্শন করেছেন। তিনি কর্মকর্তাদের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস অনুষ্ঠানের প্রাক্কালে পুঙ্খানুপুঙ্খ সীমান্ত নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন।

    আজ সোমবার সকালে তার এই সফরের সময়, সুগা প্রথমে অল নিপ্পন এয়ারওয়েজ’এর কর্মীদের করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার কেন্দ্রটি পরিদর্শন করেন। এছাড়া, সংক্রমণ রোধে জাপান এয়ারলাইন্স এর ব্যবহার করা একটি স্পর্শহীন চেক-ইন ব্যবস্থাও তিনি ব্যবহার করে দেখেন।

    প্রধানমন্ত্রী এর পরে একটি কোয়ারেন্টাইন স্টেশনে এন্টিজেন পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং তাকে সেখানে সংক্রমণ প্রতিরোধমূলক সীমান্ত ব্যবস্থাগুলো সম্পর্কে অবহিত করা হয়।

    সুগা পরে সাংবাদিকদের বলেন, অনেক ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা শিগগির জাপানে আসা শুরু করবেন বলে তিনি পুঙ্খানুপুঙ্খ ভাইরাস-রোধী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

    তিনি বলেন, যাত্রার পূর্বে ক্রীড়াবিদদের দু’বার এবং জাপানে প্রবেশের পরে প্রতিদিন করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে। তিনি বলেন, অন্যদের সাথে সংস্পর্শ এড়ানোর জন্য কর্মকর্তাদের ক্ষেত্রেও, বাইরে যাওয়ার উপর বিধিনিষেধ’সহ অন্যান্য কঠোর নিয়মাবলী প্রযোজ্য হবে।

    সুগা বলেন, সারাদেশে নতুন সংক্রমণের একটি নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হলেও টোকিও এবং এর আশেপাশের এলাকাগুলোতে ধীরে ধীরে এর বৃদ্ধি দেখা যাচ্ছে।

    তিনি বলেন, প্রতিরোধমূলক পদক্ষেপ বাস্তবায়নের জন্য জরুরি পরিস্থিতির একটি জোরালো বোধের প্রয়োজন রয়েছে। তিনি পরিস্থিতির ঘনিষ্ঠ পর্যবেক্ষণ সাপেক্ষে প্রয়োজন হলে একটি দ্রুত এবং নমনীয় প্রতিক্রিয়া দেখানোর অঙ্গীকার করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক