| ৩০ জুন ২০২১ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 155 বার
জাপান সরকারের একটি বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতার মাঝে অর্থনৈতিক নিরাপত্তার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়েছে।
জাপানের মন্ত্রিপরিষদ আজ মঙ্গলবার আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ক সর্বশেষ শ্বেতপত্র অনুমোদন করেছে।
এতে উল্লেখ করা হয় যে, বিশ্ব জুড়ে দেশগুলো অর্থনৈতিক নিরাপত্তা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে।
এর মধ্যে সেমিকন্ডাক্টরের মত গুরুত্বপূর্ণ সরবরাহ নিশ্চিতকরণের পাশাপাশি সামরিক উদ্দেশ্যে ব্যবহারযোগ্য অগ্রসর প্রযুক্তির ব্যবস্থাপনাও অন্তর্ভূক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সেমিকন্ডাক্টর এবং বিরল মৃত্তিকার মত মুখ্য সম্পদের সরবরাহকারীর ক্ষেত্রে বৈচিত্র্য আনার প্রয়োজন রয়েছে।
এতে দ্রুত একটি বৈশ্বিক সরবরাহ চেইন গঠনের জন্য যুক্তরাষ্ট্রের মত বন্ধুভাবাপন্ন শক্তির সাথে সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়া, প্রতিবেদনটিতে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতাপূর্ণ অবস্থান অর্জনের জন্য অভ্যন্তরীণ গবেষণা বাড়ানোর পাশাপাশি অগ্রসর প্রযুক্তির উন্নয়নের পরামর্শও দেয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||