| ০১ জুলাই ২০২১ | ১২:২৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 171 বার
মারাত্মক রকম অবসাদের জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা গ্রহণের পর বুধবার সকালে হাসপাতাল ছেড়েছেন টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো।
টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার থেকে গভর্নর সাময়িক সময়ের জন্য টেলিওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
বুধবার প্রচারিত এক বিবৃতিতে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের ঠিক আগে এবং কর্মকর্তারা ভাইরাস প্রতিরোধ পদক্ষেপ কার্যকর অব্যাহত রাখা অবস্থায়, গুরুত্বপূর্ণ এই সময়ে কাজ থেকে দূরে সরে থাকার জন্য গভর্নর কোইকে ক্ষমা চেয়েছেন।
কোইকে বলেছেন গত সপ্তাহের মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্রাম গ্রহণ তিনি অব্যাহত রাখবেন এবং সুস্বাস্থ্য ফিরে পাওয়া ও দ্রুত দায়িত্ব পালন আবারও পুরোপুরি শুরু করার অপেক্ষায় তিনি আছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||