| ০৩ জুলাই ২০২১ | ১১:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 169 বার
টোকিও’র কর্মকর্তারা বৃহস্পতিবার নতুন করে সংক্রমণের আরেকটি তরঙ্গের সাথে লড়াই করছেন। বিশেষজ্ঞরা উদ্বিগ্ন যে, এখন থেকে ৪ সপ্তাহ পরে দৈনিক ১ হাজারেরও বেশি সংক্রমণ ঘটতে পারে।
রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের পরিচালক ওওমাগারি নোরিও বলেন, “লোকজনের বাইরে যাওয়া বৃদ্ধি পাওয়া এবং ভাইরাসের ধরনের কথা বিবেচনা করে, চলতি বছরের প্রথমদিকের তৃতীয় তরঙ্গের চেয়েও দ্রুত এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।”
টোকিও’র গভর্নর কোইকে ইউরিকো বাড়ি থেকে অনলাইনে এই বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি অবসাদজনিত চিকিৎসার পরে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
কোইকে বলেন, “আমি সংক্রমণ কমানোর জন্য লোকজনকে রাতের বেলা বাইরে যাওয়া থেকে বিরত থাকা ও কঠোরভাবে বিভিন্ন পদক্ষেপ মেনে চলা এবং বাড়ি থেকে কাজ করার মাধ্যমে টোকিও মেট্রোপলিটান সরকারের সাথে সহযোগিতা করতে আবারও আহ্বান জানাচ্ছি।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||