| ০৫ জুলাই ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 223 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, বাল্টিক অঞ্চলের তিনটি দেশের সঙ্গে চীনের উপস্থিতি জোরদার করে চলা সংক্রান্ত উদ্বেগ ভাগাভাগি করেছেন বলে জানিয়েছেন।
তিনি, একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য গঠনমূলক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতেও দেশগুলোর সঙ্গে মতৈক্যে পৌঁছান।
মোতেগি, বাল্টিক দেশগুলো সফরের শেষ ধাপে গতকাল শনিবার লিথুয়ানিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েলিউস ল্যান্ডসবের্গিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে দুই মন্ত্রী, চীন সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তাঁরা, বল প্রয়োগ করে পূর্ব ও দক্ষিণ চীন সাগরের স্থিতাবস্থা পরিবর্তন করতে চীনের একতরফা পদক্ষেপ এবং হংকং ও স্বায়ত্বশাসিত শিনজিয়ান উইগুর অঞ্চলের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ভাগাভাগি করেন।
মন্ত্রীদ্বয়, একটি মুক্ত ও অবাধ আন্তর্জাতিক বিন্যাস বা শৃঙ্খলা জোরদার ও বজায় রাখার গুরুত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করেন।
বৈঠক শেষে মোতেগি অনলাইনে সাংবাদিকদের কাছে, বাল্টিক দেশগুলোর জন্য পূর্ব চীন সাগরের বিষয়টি অন্য কারও সমস্যা নয় এবং দেশগুলো জাপানের উদ্বেগের বিষয়ে গভীর সহানুভুতি প্রকাশ করেছে বলে উল্লেখ করেন।
তিনি এও বলেন যে, দেশগুলো একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের জন্য সুস্পষ্ট সমর্থন ব্যক্ত করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||