| ০৮ জুলাই ২০২১ | ১১:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 179 বার
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে বৃষ্টি-মেঘের ভালভাবে গড়ে উঠা একটি সমষ্টি সানইন এবং তোকাই অঞ্চলের বিস্তৃত ভূখণ্ড জুড়ে ভেসে আছে। সেখানকার লোকজনের প্রতি ভূমিধস ও বন্যা নিয়ে সতর্ক থাকার আহ্বান এজেন্সি জানিয়েছে।
এজেন্সি বলছে সেই মেঘ উত্তর কিউশু থেকে তোহোকু অঞ্চল পর্যন্ত জাপান সাগরের উপকূল বরাবর এলাকায় আরও বেশি বৃষ্টিপাত নিয়ে আসতে পারে।
এজেন্সি জানায় যে জাপান সাগর উপকূলের সানইন অঞ্চলের উপর বর্ষার মেঘের একটি গুচ্ছের সন্ধান এজেন্সি পেয়েছে।
এজেন্সির কর্মকর্তারা বুধবার সকালে তোত্তোরি ও শিমানে জেলার জন্য “ভারী বর্ষণের প্লাবন ও ভূমিধসের উপর তথ্যের আকারে” একটি সতর্ক বার্তা প্রচার করেছেন। সানইন অঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে তোকাই অঞ্চলেও মুষল ধারায় বৃষ্টি হচ্ছে।
কর্তৃপক্ষ শিমানে, তোত্তোরি ও ওকাইয়ামা জেলায় ভূমিধস নিয়ে সতর্ক করে দিয়েছে। এছাড়া তোত্তোরি জেলায় নদীর পানি উপচে পরতে পারে বলেও তারা সতর্ক করে দেন।
পাঁচ ধাপের সতর্কতার সর্বোচ্চ পঞ্চম ধাপের একটি সতর্কতা শিমানে জেলার মাৎসুয়ে শহরের ২,০০০এর কাছাকাছি এবং প্রতিবেশী তোত্তোরি জেলার তোত্তোরি শহরের দেড় হাজারের বেশি মানুষের জন্য প্রচার করা হয়।
“তাৎক্ষণিকভাবে নিরাপত্তা নিশ্চিত” করে নেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বিবৃতি লোকজনকে সতর্ক করে দিচ্ছে। এছাড়া যারা সরে যেতে পারছেন না, জীবন রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ তাদের প্রতি করা হয়।
এসব লোকজনের প্রতি এতে নিজেদের বাড়ির উঁচু তলায় কিংবা পাহাড়ের দিক থেকে দূরের কোন নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
শিমানে জেলার মাৎসুয়ে, ইযুমো, ইয়াসুগি এবং উন্নান শহরের মোট প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ প্রচার করা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||