| ০৯ জুলাই ২০২১ | ৯:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 92 বার
অলিম্পিক আয়োজকরা জানিয়েছে যে, টোকিও এলাকার ভেন্যুতে বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য কোন ভক্ত থাকবে না। টোকিও গেমসের উদ্বোধন মাত্র দু’সপ্তাহ পরে। দর্শক নিষিদ্ধ করা নিয়ে দেশে এবং বিদেশে উভয় স্থানেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আয়োজকদের এই সিদ্ধান্ত নেয়ার ঠিক আগে, জাপান সরকার নতুন করে করোনাভাইরাসের জন্য রাজধানীতে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে। এই জরুরি অবস্থা সোমবার থেকে কার্যকর হবে এবং পুরো গেমস চলাকালীন বলবৎ থাকবে।
আয়োজকরা টোকিও এবং এর আশপাশের জেলা চিবা, সাইতামা এবং কানাগাওয়ার বিভিন্ন ভেন্যুর খেলায় দর্শকদের প্রবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেয়।
তবে, সীমিত কিছু সংখ্যক দর্শককে ফুকুশিমা’সহ ৪টি জেলায় খেলা দেখার অনুমতি দেয়া হবে।
সাংবাদিকরা বৃহস্পতিবার টোকিও’র গভর্নরকে জিজ্ঞাসা করেন, বৈশ্বিক মহামারির কথা বিবেচনা করে আদৌ এই গেমস অনুষ্ঠিত হওয়ার কি দরকার ছিল?
প্রত্যুত্তরে কোইকে ইউরিকো বলেন, “বৈশ্বিক মহামারির এই পুরোটা সময় ধরে সারা বিশ্বের লোকজন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। আমি আশা করব, লোকজনকে সাহস যোগানোর জন্য ক্রীড়ার শক্তিকে ব্যবহার করে পরিস্থিতির পরিবর্তনের এক সুযোগ হতে পারে অলিম্পিক”।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||