| ১০ জুলাই ২০২১ | ১০:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 174 বার
জাপান সরকার এখন পর্যন্ত চতুর্থবারের মত টোকিও’কে করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে ঘোষণা করেন, এই জরুরি অবস্থা জুলাই মাসের ১২ তারিখ সোমবার থেকে আগস্ট মাসের ২২ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। এর মধ্যে টোকিও অলিম্পিকের সময়ও অন্তর্ভুক্ত রয়েছে।
সুগা এক সংবাদ সম্মেলনে বলেন, হাসপাতালের শয্যা সংখ্যা এবং গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা টিকা নেয়ার সংখ্যা বাড়ার কারণে কম রয়েছে। তবে তিনি এও বলেন, টোকিও’তে সংক্রমণের সংখ্যা ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ধরনের ভাইরাসের বিস্তারের সাথে সাথে বেড়ে চলেছে।
সুগা আরও বলেন, “আমরা অবশ্যই টোকিও’তে অন্য একটি বিস্তারকে এড়িয়ে যাব। একথা মাথায় রেখে আমরা কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং টোকিও’তে আরও একবার জরুরি অবস্থার ঘোষণা দিচ্ছি”।
টোকিও গেমস শুরু হওয়ার মাত্র দু’সপ্তাহ বাকি থাকায় সুগা নিরাপত্তাকে সবার উপরে রাখার অঙ্গীকার করেন।
তিনি বলেন, “করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির মাঝে নিরাপদ ও সুরক্ষিত টোকিও গেমসের আয়োজন হবে একজোট হয়ে বর্তমান সমস্যা দূর করার জন্য আমাদের বৈশ্বিক ঐক্যকে দেখানোর একটি সুবর্ণ সুযোগ”।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||