| ১১ জুলাই ২০২১ | ৯:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 219 বার
জাপানের দক্ষিণপশ্চিম অংশ মুষলধারে বৃষ্টিতে জর্জরিত হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা আজ শনিবার ভোরে, কাগোশিমা, মিয়াযাকি এবং কুমামোতো জেলার জন্য সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেন। এখন তারা ঐ তিনটি এলাকাতেই সেটি তুলে নিয়ে শুধু “সতর্কতা” জারি করেছেন।
তবে তারা বলছেন, বন্যা এবং ভূমিধ্বসের ঝুঁকি এখনও রয়ে গেছে বিধায় লোকজনের অব্যাহতভাবে সতর্ক থাকা উচিত।
বছরের এই সময়ে জাপানের বর্ষাকালে ঘটা বৃষ্টির স্বাভাবিক মানদণ্ডের তুলনায়ও এই বর্ষণ ছিল বিশেষ প্রবল।
কিছু এলাকায় একদিনেই সাধারণত পুরো জুলাই মাসে ঘটা বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাত হয়েছে।
এর প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষসমূহ পুরো অঞ্চল জুড়ে ভূমিধ্বসের সতর্কতা জারি করে।
এছাড়া, তারা অনেক এলাকার বাসিন্দাদের, করোনাভাইরাস-রোধী ব্যবস্থা কার্যকর থাকা আশ্রয় কেন্দ্র’সহ অন্যান্য নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেন।
আগামী কয়েক ঘণ্টায় কিয়ুশু অঞ্চলে আরও বেশি বজ্র’সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||