• শিরোনাম

    টিকার ন্যায্য সরবরাহ নিয়ে সম্মত এপেক

    | ১৮ জুলাই ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 102 বার

    টিকার ন্যায্য সরবরাহ নিয়ে সম্মত এপেক

    এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম বা এপেকের নেতৃবৃন্দ, ন্যায্যভাবে করোনাভাইরাসের টিকা পাওয়ার সুযোগ বাস্তবায়নের জন্য তারা আরও পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত বৈশ্বিক মহামারী ও বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ক এক শীর্ষ বৈঠকে, নেতৃবৃন্দ এই মতৈক্যে উপনীত হন।

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এতে অংশ নেন।

    এক বিবৃতিতে এপেক নেতৃবৃন্দ, নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী টিকাগুলোর ন্যায়সঙ্গত প্রাপ্তি ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

    বিশ্ব বৈশ্বিক মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সুগা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বহুপাক্ষিকতার গুরুত্ব পুনঃনিশ্চিতকরণের আহ্বান জানান। এছাড়া তিনি, একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    একটি নিরাপদ ও সুরক্ষিত টোকিও অলিম্পিক আয়োজনের পাশাপাশি ক্রীড়ার শক্তির মাধ্যমে শিশুদের উৎসাহিত করতে, সুগা আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এই ক্রীড়ানুষ্ঠানকে ব্যবহারের অঙ্গীকার করেন। জাপানের সরকারী কর্মকর্তারা, একাধিক দেশ এর প্রতি সমর্থন ব্যক্ত করে বলে জানান।

    শি, চীন উন্নয়নশীল দেশগুলোতে ৫০ কোটি ডোজেরও বেশি করোনাভাইরাসের টিকা সরবরাহ করেছে বলে জানান। এছাড়া, ক্ষতিগ্রস্ত অর্থনীতিগুলোর পুনরুদ্ধারে সহায়তার করতে আগামী তিন বছরে ৩’শ কোটি ডলারের সমমূল্যের সহায়তা দেয়ার অঙ্গীকার করেন।

    শি, নতুন উচ্চ-প্রযুক্তির শিল্পের সরবরাহ চেইন থেকে চীনকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন বলে প্রতীয়মান হয়।

    বৈঠকের পরে হোয়াইট হাউসের প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ১শটিরও বেশি দেশকে ৫০ কোটিরও বেশি টিকা প্রদান করছে। এদিকে, কোন ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক শর্ত ছাড়াই টিকা দেয়া উচিত, এই সতর্কতা উচ্চারণ করে বাইডেনও দৃশ্যত পরোক্ষভাবে বেইজিং’এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক