| ২৬ জুলাই ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 400 বার
গ্রীষ্মমন্ডলীয় ঝড় নেপারতাক, দক্ষিণপূর্ব জাপানের সমুদ্রের উপর দিয়ে উত্তর দিকে এগিয়ে চলায় আগামী মঙ্গলবার জাপানের পূর্ব অথবা উত্তরপূর্বাঞ্চলের পাশ দিয়ে যাওয়া অথবা ভূখণ্ডে আঘাত হানার হুমকি দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা, শক্তিশালী ঝড়টি প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উঁচু ঢেউ বয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করে দিচ্ছেন।
তাঁদের ভাষ্যানুযায়ী, নেপারতাক আজ রবিবার স্থানীয় সময় অপরাহ্নে ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে মিনামি তোরিশিমা দ্বীপের পাশ দিয়ে উত্তরদিকে অগ্রসর হচ্ছিল।
ঝড়টির কেন্দ্রভাগের বায়ুমণ্ডলীয় চাপ ৯৯৪ হেক্টোপাস্কাল এবং এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৭২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘন্টায় সর্বোচ্চ ১০৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হচ্ছে, ঝড়টি উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে চলায় এটি আরও শক্তিশালী হয়ে উঠছে। আগামী মঙ্গলবার পূর্ব জাপান অথবা তোহোকু অঞ্চলের পাশ দিয়ে এটি যাওয়ার অথবা ভূখণ্ডে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||