| ২৮ জুলাই ২০২১ | ৯:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 177 বার
মৌসুমী ঝড় নেপারটাক উত্তর-পূর্ব জাপানের উপকূলের দিকে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছে।
এই ঝড় আরও উত্তরের এলাকাসমূহে তীব্র আবহাওয়া বয়ে নিয়ে আসতে পারে এবং আজ মঙ্গলবার দিনের পরের ভাগে বা বুধবার ভোরে ভূমিতে আঘাত হানতে পারে।
জাপানের আবহাওয়া এজেন্সি মুষলধারে বৃষ্টি, উঁচু ঢেউ এবং ঘণ্টায় ১শ কিলোমিটারেরও বেশি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়া নিয়ে সতর্ক করে দিচ্ছে।
নেপারটাক বজ্রঝড়ও বয়ে আনতে পারে এবং আগামীকাল পর্যন্ত উপকূলীয় এলাকাসমূহে ১শ ৮০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে।
কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের এও বলছেন যে, ঝড়ের কারণে কাদাধ্বস, নদীর পানি ফুলে ওঠা এবং নিম্নাঞ্চলে বন্যাও হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||