| ২৯ জুলাই ২০২১ | ৯:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো, জাপানের উত্তরাঞ্চলের জেলা হোক্কাইদো, আওমোরি, ইওয়াতে এবং আকিতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একগুচ্ছ প্রত্নতাত্ত্বিক স্থানকে তাদের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটি মঙ্গলবার অনলাইন এক বৈঠকে এই এলাকাগুলোকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
১৭টি প্রাচীন ধ্বংসাবশেষ হল শিকারী সংগ্রহকারীদের বসবাস ছিল এমন সব বসতির অবশিষ্টাংশ। এগুলো হল জোমোন যুগের, যা প্রায় ১৫ হাজার বছর আগে শুরু হয়ে ১০ হাজারের বেশি সময় ধরে চলেছিল বলে বর্ণনা করা হয়।
ঐ এলাকার মধ্যে আওমোরি শহরের সাননাই মারুইয়ামা অন্তর্ভুক্ত যেটা হল স্তম্ভ দ্বারা সমর্থিত বিভিন্ন কাঠামো এবং গর্ত বাসস্থানের অবশিষ্টাংশ।
আকিতার কাযুনো শহরের চক্রাকারের ওইয়ু পাথরকে বিভিন্ন উৎসবের কারণে সাজানো হয়েছিল বলে ধারণা করা হয়।
জাপানের সরকারি কর্মকর্তারা বলেন যে ঐ যুগের লোকজনের জীবনযাত্রা এবং তাদের বিশ্বাস ও ধারণার এক ঝলক পাওয়া যায় এগুলো থেকে।
সাংস্কৃতিক স্থান বিষয়ক বিশ্ব ঐতিহ্য তালিকায় এই গ্রুপটি হল জাপানের বিশতম স্থান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||