| ৩১ জুলাই ২০২১ | ৪:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 312 বার
জাপান সরকার, লোকজনের চলাচল হ্রাস এবং টিকা নেয়ার জন্য তরুণ প্রজন্মের মধ্যে প্রচার বাড়ানোর মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের চলমান বৃদ্ধি রোধ করার লক্ষ্য নির্ধারণ করেছে।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, চলমান জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার পরে যাতে আরেকটি জরুরি অবস্থার প্রয়োজন না হয়, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের অঙ্গীকার করেন।
বর্তমানে টোকিও এবং ওকিনাওয়ায় জারি থাকা ভাইরাস-রোধী পদক্ষেপসমূহ, আগামীকাল সোমবার থেকে ওসাকার পাশাপাশি রাজধানীর পার্শ্ববর্তী জেলা সাইতামা, চিবা এবং কানাগাওয়ায়ও আরোপ করা হবে। এগুলো ৩১শে আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
আরও পাঁচটি জেলা আধা-জরুরি অবস্থায় প্রবেশ করবে।
সরকারের ভাষ্যানুযায়ী, প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সংক্রমণের হারের জন্য টিকাদান কর্মসূচির ভূমিকা রয়েছে। তারা এও বলছে যে ভাইরাসের অতি-সংক্রামক স্ট্রেইনের দ্রুত বিস্তার সত্ত্বেও গুরুতর রোগীর সংখ্যা সীমিত রয়েছে।
তবে, ৪০ এবং ৫০’এর কোঠার বয়সীদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কর্মকর্তাদের মতে, রোগীদের মধ্যে গুরুতর উপসর্গ দেখা দেয়া রোধ করার জন্য নতুন ওষুধ ব্যবহার করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||