| ০২ আগস্ট ২০২১ | ৫:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 563 বার
জাপানের ওসাকা এবং টোকিওর পার্শ্ববর্তী তিনটি জেলায় নতুন সংক্রমণ বৃদ্ধির কারণে করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে।
টোকিও এবং ওকিনাওয়া’য় ইতিমধ্যে আরোপ থাকা জরুরি অবস্থা সম্প্রসারণ করে আজ সোমবার এই তিনটি জেলা এবং ওসাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই অঞ্চলগুলোর বাসিন্দাদের অনাবশ্যক কারণে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। খাবারের দোকানগুলোকে রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের পাশাপাশি অ্যালকোহল পরিবেশন না করার অনুরোধ জানানো হয়েছে।
কানাগাওয়া’র গভর্নর কুরোইওয়া ইউজি রবিবার বলেন, ইতিমধ্যে কঠোরতর করোনাভাইরাস সংক্রান্ত পদক্ষেপ আরোপ থাকা সত্ত্বেও নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। তিনি বলেন, সংক্রমণের এই বৃদ্ধি মূলত পদক্ষেপগুলো পুরোপুরি মেনে চলতে লোকজনের অনীহারই প্রতিফলন।
কুরোইওয়া এই বলে চিকিৎসা ব্যবস্থার একটি সম্ভাব্য ভেঙ্গে পড়ার ব্যাপারে সতর্ক করে দেন যে, লোকজন এম্বুলেন্স ডাকলে, তা নাও আসতে পারে এবং এমনকি এলেও রোগীদের গ্রহণ করার মত কোন হাসপাতাল নাও থাকতে পারে।
সাইতামা’র গভর্নর ওনো মোতোহিরো বলেন, তার জেলা এখন একটি সংকটজনক পরিস্থিতির মুখোমুখি যেখানে কোভিড-১৯ রোগীদের ভিড়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে এবং এটি অন্যান্য রোগীদের চিকিৎসার উপর প্রভাব ফেলতে পারে।
তিনি চিকিৎসা প্রতিষ্ঠান এবং গণস্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য সমর্থন বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
কেন্দ্রীয় সরকারও এই বলে সতর্ক করে দিচ্ছে যে উচ্চ সংক্রামক ডেল্টা স্ট্রেইন জাপানের পরিস্থিতির জন্য অতিরিক্ত ঝুঁকির সৃষ্টি করছে।
স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা জনসাধারণের কাছে উচ্চ-ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার পাশাপাশি তাদের অনুধাবন এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে সরকার টোকিও এবং ওসাকা থেকে বিমানে হোক্কাইদো, ওকিনাওয়া এবং ফুকুওকায় যাওয়া ব্যক্তিদের বিনামূল্যে পিসিআর পরীক্ষার ব্যবস্থা করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||