| ০৩ আগস্ট ২০২১ | ১০:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 639 বার
টোকিও গেমসের সাথে সংশ্লিষ্ট বিদেশ থেকে আসা লোকজন তাদের জন্য নির্ধারিত বাসগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, করোনাভাইরাস-রোধী নিয়মের কারণে কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেয়া এই বাসগুলোতে ভ্রমণ করা তাদের জন্য বাধ্যতামূলক। তাদের ভাষ্যানুযায়ী, তাদের ব্যবহার করা গাড়িগুলো ভিড়ে এত পরিপূর্ণ থাকে যে সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে পড়ছে।
উল্লেখ্য, ভাইরাস-রোধী বিধিমালায় গণমাধ্যমের প্রতিনিধি এবং গেমস সংশ্লিষ্ট লোকজনের জন্য জাপানে প্রবেশের পরে ১৪ দিন পর্যন্ত গণপরিবহণ ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিযোগিতার ভেন্যু, হোটেল, গণমাধ্যম কেন্দ্র এবং অন্যান্য স্থানসমূহে যাতায়াতের জন্য তাদেরকে বাধ্যতামূলকভাবে টোকিও আয়োজক কমিটির ব্যবস্থা করা সুনির্দিষ্ট কিছু বাস এবং অন্যান্য গাড়ি ব্যবহার করতে হয়।
গত সপ্তাহে একটি বাসে ভ্রমণ করা মার্কিন একটি সংবাদপত্রের একজন কর্মী এনএইচকে’কে জানিয়েছেন, এটি ভীড়ে এত পরিপূর্ণ ছিল যে সেখানে অনেক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন।
ঐ কর্মী বাসটিতে কোন সামাজিক দূরত্ব ছিল না উল্লেখ করে সম্ভাব্য সংক্রমণ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন।
তিনি এই বলে পরিস্থিতির উন্নতি চান যে, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য অতিরিক্ত ভিড়ের বাসগুলো একটি মারাত্মক সমস্যা।
টোকিও গেমস আয়োজক কমিটির কর্মকর্তারা বলছেন, কিছু বাস যে ভিড়ে পরিপূর্ণ ছিল, সেসম্পর্কে তারা অবগত আছেন।
তাদের ভাষ্যানুয়ায়ী, বেশি যাত্রী যাতায়াতের সময়ে আরও বেশি বাস বরাদ্দ করে ভিড় কমানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||