| ০৪ আগস্ট ২০২১ | ১১:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 709 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, গুরুতর উপসর্গ বিহীন করোনাভাইরাস রোগী বা যারা এধরনের লক্ষণ দেখা দেয়ার ঝুঁকিতে নেই, তাদেরকে নীতিগতভাবে বাড়িতে থেকেই সুস্থ হয়ে ওঠার জন্য বলা হবে।
সুগা গতকাল সোমবার সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে এক বৈঠকে অংশ নেন এবং প্রত্যেক রোগীর নিজস্ব অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া নিশ্চিত করার জন্য প্রণীত একটি নীতি প্রকাশ করেন।
তিনি বলেন, সরকার গুরুতর কোভিড-১৯ উপসর্গ থাকা বা এগুলো দেখা দেয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য পর্যাপ্ত সংখ্যক হাসপাতাল শয্যা নিশ্চিত করার উপর অগ্রাধিকার দিবে।
তিনি বলেন, অন্যদের নীতিগতভাবে বাড়িতে থাকার জন্য বলা হবে এবং এর পাশাপাশি এমন একটি ব্যবস্থাও চালু রাখা হবে যাতে অবস্থা খারাপ হওয়ার সাথে সাথেই তাদের হাসপাতালে ভর্তি করা যায়।
হাসপাতালে ভর্তি না হওয়া রোগীদেরকে পালস অক্সিমিটার বিতরণ করা হবে, যাতে তারা তাদের রক্তের অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করতে পারেন। বাড়িতে গিয়ে এসব রোগীর অবস্থা সতর্কতার সাথে অনুসরণ করার জন্য স্থানীয় ক্লিনিকগুলোকে অপেক্ষাকৃত বেশি অর্থ পরিশোধ করা হবে। আর যে সব রোগীর পরিবারের অন্য সদস্যদের সংক্রমিত করার সম্ভাবনা রয়েছে, তারা যথাযথ স্বাস্থ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকা হোটেলগুলোতে গিয়ে নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারবেন।
সুগা বলেন, হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ঝুঁকি ৭০ শতাংশ কমাতে পারা সম্প্রতি অনুমোদিত একটি এন্টিবডি মিশ্রণ ৫০ এবং তদূর্ধ্ব বয়সীদের পাশাপাশি আগে থেকে অসুস্থ থাকা ব্যক্তিদের জন্য সেটি সক্রিয়ভাবে ব্যবহার করা হবে। তিনি বলেন, সরকার বাড়িতে থেকে আরোগ্য লাভ করা ব্যক্তিদের জন্যও এই ওষুধ ব্যবহারের অনুমোদন দিবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||