| ০৫ আগস্ট ২০২১ | ৫:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 345 বার
জাপান সরকারের করোনাভাইরাস উপদেষ্টা প্যানেলের প্রধান বর্তমান জরুরি অবস্থা সারা দেশজুড়ে সম্প্রসারিত করে নেয়া বিবেচনা করে দেখার অনুরোধ করেছেন।
প্যানেল প্রধান ওমি শিগেরু বুধবার সংসদের নিম্নকক্ষের একটি কমিটি বৈঠকে বলেন যে ডেল্টা ধরনের ভাইরাস নিশ্চিতভাবেই হচ্ছে সংক্রমণের চলমান বৃদ্ধির পেছনের একটি উপাদান।
তিনি আরও বলেছেন কয়েক মাস ধরে বলবৎ থাকা নিয়ন্ত্রণের পর করোনাভাইরাস এবং জরুরি অবস্থায় মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে।
টোকিও এবং পাঁচটি জেলা জরুরি অবস্থার আওতায় আছে। ওমি বলেছেন সারা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হবে কি না এবং তা করা হলে কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে, সরকারের উচিত হবে তা নিয়ে আলোচনা করা।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে সোমবার সরকারের নতুন নীতি ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে যে মারাত্মক উপসর্গ যাদের নেই, সেরকম করোনাভাইরাস রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করতে বলা হবে। মঙ্গলবার সুগা চিকিৎসা সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন এবং সেরকম রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সমর্থন করার অনুরোধ তাদের প্রতি জানান।
নতুন নীতি সম্পর্কে আগে থেকে তার সাথে পরামর্শ না করার উল্লেখ ওমি করলেও তিনি আভাস দিয়েছেন যে সাধারণ চিকিৎসক এবং বাড়িতে সেবা প্রদান করা নার্স সহ সামাজিক স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য আরও বেশি সমর্থন দেয়া হবে। বাড়ি কিংবা হাসপাতাল ছাড়া অন্য বিকল্প রোগীদের সামনে খোলা রাখার জন্য সার্বিক পদক্ষেপ গ্রহণ দরকার উল্লেখ করে, আরোগ্য লাভের ব্যবস্থা জোরদার করে নেয়ার আহ্বানও তিনি জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||