| ১৩ আগস্ট ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 563 বার
সক্রিয় আবহাওয়া বলয়ের কারণে কিউশু’র পাশাপাশি হিরোশিমা জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় প্রধান একটি নদীর পানি উপচে পড়েছে। লোকজনকে নদীর পানির কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধ্বসের জন্য উচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত জাপানের কাছে একটি আবহাওয়া বলয় দীর্ঘসময় ধরে অবস্থান করায় কিউশু’সহ পশ্চিম জাপান জুড়ে বৃষ্টি মেঘের সৃষ্টি হয়েছে।
হিরোশিমা জেলার উপর খুব ভোর থেকে একটি রৈখিক বৃষ্টি বলয়ের সৃষ্টি হয়, যা এই অঞ্চলে অত্যন্ত ভারী বর্ষণ বয়ে এনেছে। এই জেলার কিছু কিছু অঞ্চলে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ৩ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়েছে। এইসব এলাকার মধ্যে আকিতাকাতা শহরের কোদা এলাকা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে ১২৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
সৃষ্ট বৃষ্টি মেঘ গত কয়েকদিন ধরে উত্তর কিউশু’র দিকে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু এলাকায় পুরো আগস্ট মাসে সাধারণত যে পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে।
এই বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে ভূমিধ্বসের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। বিকেল ৫টা পর্যন্ত, কিউশু’র কিছু অংশে এবং হোকুরিকু’র পাশাপাশি হিরোশিমা এবং নিইগাতা জেলার জন্য কাদাধ্বসের সতর্ক সংকেত প্রদান করা হয়েছে।
এজেন্সি জানাচ্ছে, বজ্রপাত’সহ অত্যন্ত ভারী বর্ষণ শনিবার পর্যন্ত পশ্চিম ও পূর্ব জাপানে হতে পারে। তোহোকু’তেও ভারী বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এজেন্সি আরও জানাচ্ছে, এই আবহাওয়া বলয় হোনশু’র কাছে প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান করবে, ফলে পশ্চিম থেকে উত্তর জাপানের বিস্তৃত এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||