• শিরোনাম

    বিদেশ থেকে আরও বেশী লোকজন প্রবেশের অনুমতি দেবে জাপান

    | ১৪ আগস্ট ২০২১ | ১০:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 586 বার

    বিদেশ থেকে আরও বেশী লোকজন প্রবেশের অনুমতি দেবে জাপান

    জাপান সরকার সোমবার থেকে দেশে প্রবেশ করা লোকজনের সংখ্যার দৈনিক সর্বোচ্চ সীমা ২ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৩ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিবহন মন্ত্রণালয় ইতিমধ্যে বিমান সংস্থাগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

    করোনাভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টার অংশ হিসেবে গত মার্চ থেকে এই সীমা ২ হাজারে নির্ধারণ করা হয়। এই সংখ্যার মধ্যে জাপানি ও দেশে পুনঃপ্রবেশ করতে পারার মত রেসিডেন্ট ভিসা থাকা বিদেশি উভয় ব্যক্তিরাই রয়েছেন।

    আন্তর্জাতিক বিমান পরিষেবা কোম্পানিগুলোকে যাত্রী সংখ্যা সীমিত রাখার জন্যও বলা হয়েছে।
    মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, টোকিও অলিম্পিক শেষ হয়ে যাওয়ায় কোয়ারেন্টাইন কর্মকর্তাদের কাজের সুযোগ এখন আগের চাইতে বেশি। মন্ত্রণালয় এও জানিয়েছে যে, বিদেশে থাকা আরও বেশি জাপানি নাগরিক এখন দেশে ফিরতে চাইছেন।

    অল নিপ্পন এয়ারওয়েজ এবং জাপান এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে এখন যাত্রী সংখ্যার সর্বোচ্চ সীমা ৩ হাজার ৪শ’তে নির্ধারিত রয়েছে।

    দুটি বিমান সংস্থাই এখন এই সংখ্যা বাড়িয়ে ৬ হাজার ১শ’তে উন্নীত করার জন্য কাজ করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক