| ১৭ আগস্ট ২০২১ | ১০:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 594 বার
দক্ষিণ-পশ্চিম জাপানের কিয়ুশু অঞ্চলে মাত্র এক সপ্তাহেরও কম সময়ে সেখানকার মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় অর্ধেক বৃষ্টি হয়েছে, যা আরও বন্যা এবং ভূমিধ্বসের ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, জাপানের অদূরে থাকা একটি বৃষ্টি বলয়ের দিকে আর্দ্র বায়ুর প্রবাহ আবারও তীব্র হয়ে ওঠার কারণে অতি বিকশিত বৃষ্টিমেঘ কিয়ুশু, তোকাই এবং হোকুরিকু অঞ্চলের উপর দিয়ে একের পর এক অতিক্রম করছে।
কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সারা বছরের গড় বৃষ্টিপাতের অর্ধেকেরও বেশিতে পৌঁছেছে।
আবহাওয়া কর্মকর্তারা বিস্তৃত এলাকায় বৃষ্টিজনিত দুর্যোগের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। তারা কাদাধ্বস, নদীর পানির কূল ছাপিয়ে যাওয়া এবং নিম্নাঞ্চলগুলোতে বন্যা নিয়ে সতর্ক করে দিচ্ছেন।
কর্মকর্তারা এই বলে সতর্ক করছেন যে ভূমি ইতিমধ্যে যথেষ্ট সিক্ত হয়ে যাওয়ায়, এমনকি খুব কম সময়ের মধ্যেই অতি অল্প পরিমাণ বৃষ্টিও দুর্যোগ ঘটাতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||