| ২০ আগস্ট ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 767 বার
জাপানের করোনাভাইরাস টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেছেন যে টিকার তৃতীয় ডোজের প্রয়োজন রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে চিকিৎসা কর্মীদের তা দেয়ার লক্ষ্যে সরকার প্রস্তুতি নিচ্ছে।
কোনো তারো বৃহস্পতিবার সংসদের এক কমিটির বৈঠকে এই মন্তব্য করেন। টিকার দ্বিতীয় ডোজ দেয়ার আট মাস পর বুস্টার ডোজ দেয়ার মার্কিন সরকারের নেয়া এক সিদ্ধান্তের উল্লেখ করছিলেন তিনি।
কোনো বলেন যেসব লোকজন টিকা নিতে আগ্রহী যত শিগগিরি সম্ভব তাদেরকে প্রয়োজনীয় দুটি ডোজ দেয়া নিশ্চিত করার উপরেই সরকার বর্তমানে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরো বলেন যে ফেব্রুয়ারি মাসে জাপান চিকিৎসা কর্মীদের টিকাদান শুরু করেছিল এবং এর আট মাস পর মানে তা গিয়ে দাঁড়ায় অক্টোবরে।
কোনো বলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় বুস্টার ডোজের সুপারিশ করলে যাতে খুব দ্রুত পদক্ষেপ নেয়া যায় সেই লক্ষ্যে সরকার প্রস্তুতি নিচ্ছে।
দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে লড়াই যাতে অব্যাহত রাখতে পারে তা নিশ্চিত করার জন্য টিকার অতিরিক্ত ডোজের প্রয়োজন আছে বলে দেখা যাওয়া উপাত্তের উপর ভিত্তি করে মার্কিন সরকার ঐ সিদ্ধান্ত নেয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||