| ২৫ আগস্ট ২০২১ | ১১:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 657 বার
জাপান সরকার বুধবার আরো ৮টি জেলায় করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থা সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষগুলো মহামারির বিস্তারের সাথে লড়াই করছে বিধায় হোক্কাইদো, মিইয়াগি, গিফু, আইচি, মিয়ে, শিগা, ওকাইয়ামা এবং হিরোশিমা জেলাকেও এই তালিকায় যুক্ত করা হবে।
বর্তমানে টোকিও, ওসাকা, সাইতামা, চিবা, কানাগাওয়া, ইবারাকি, তোচিগি, গুন্মা, শিযুওকা, কিয়োতো, হিয়োগো, ফুকুওকা এবং ওকিনাওয়া মোট ১৩টি জেলায় জরুরি অবস্থা বহাল রয়েছে।
এছাড়া, কোচি, সাগা, নাগাসাকি, মিইয়াযাকি জেলাকে নতুন করে কার্যত জরুরি পদক্ষেপের আওতায় আনা হবে। এরফলে কার্যত জরুরি অবস্থার আওতায় থাকা মোট জেলার সংখ্যা হবে ১২টি।
এই পদক্ষেপ নতুন জেলাগুলোতে শুক্রবার থেকে কার্যকর হবে এবং এই সব জেলাগুলোতে সেপ্টেম্বর মাসের ১২ তারিখ পর্যন্ত বহাল থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||