| ২৬ আগস্ট ২০২১ | ৫:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 646 বার
জাপান সরকার সেপ্টেম্বর মাসের শুরুতে দেশের বিভিন্ন কিন্ডারগার্টেন ও স্কুলে আট লক্ষ পর্যন্ত করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষা যন্ত্রপাতি বিতরণের পরিকল্পনা করছে।
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার সামাল দেয়ায় সরকারের মৌলিক নীতিমালার সর্বশেষ সংশোধনীর খসড়ায় এই পরিকল্পনা অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
নতুন শিক্ষা সময়সূচি শুরু হওয়ার আগে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকায় স্কুলে সংক্রমণ প্রতিহত করার পদক্ষেপ এতে নতুনভাবে যুক্ত করা হয়েছে।
খসড়া পরিকল্পনা বলছে শিক্ষার্থীদের মধ্যে জ্বরের মত উপসর্গ দেখা দেয়ার পর চিকিৎসকের শরণাপন্ন এরা হতে না পারলে কিংবা দ্রুত বাড়ি ফিরে যেতে না পারলে অ্যান্টিজেন পরীক্ষা যন্ত্রপাতি ব্যবহার করা যাবে।
প্রধানত শিক্ষক, কর্মচারী এবং চতুর্থ শ্রেণী কিংবা উপরের ক্লাসের শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য আট লক্ষ পর্যন্ত অ্যান্টিজেন পরীক্ষা যন্ত্রপাতি কিন্ডারগার্টেন ও সেই সাথে প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলে বিতরণ করা হবে।
শিক্ষক ও কর্মচারীদের টিকা দেয়ার প্রচেষ্টায় সমর্থন প্রদানের অনুরোধও সরকার স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষকে করবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করা টিকাদান প্রক্রিয়ায় সহযোগিতা করতে স্থানীয় শিক্ষা বোর্ড এবং বেসরকারি স্কুলের পরিচালকদের উৎসাহিত করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||