| ২৭ আগস্ট ২০২১ | ৪:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 639 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে জোরের সাথে জানান যে আফগানিস্তানে মানবিক সহযোগিতা কাজে অবদান রাখতে আগ্রহী জাপান।
সুগা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সাতটি উন্নত দেশের জোট জি-সেভেনের নেতাদের সাথে অনুষ্ঠিত অনলাইন এক বৈঠকে আলোচনা করেন। জাপান সময় মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে বুধবার ভোর পর্যন্ত চলে ঐ বৈঠক।
তিনি উল্লেখ করেন যে আফগানিস্তানের অভ্যন্তরে বাস্তুচ্যুত লোকজনকে সাহায্য করা সহ আফগান শরণার্থীদের গ্রহণ করে থাকা প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতা প্রদানের প্রয়োজন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো আভাস দেন যে ত্রাণ কর্মীদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তালিবানের প্রতি আহ্বান জানানো উচিত।
বৈঠকে সুগা বলেন যে তালিবান শাসন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ হ্রাস করার লক্ষ্যে তারা বিভিন্ন মন্তব্য করছে বলে ধারণা করা হচ্ছে।
তবে তালিবানের আচরণের উপর নজর রাখার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান। লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় তারা সহযোগিতা করে কিনা, নারীদের অধিকার সহ মানবাধিকারের প্রতি তারা শ্রদ্ধাশীল কিনা এবং দেশকে আবারো সন্ত্রাসের কেন্দ্রস্থলে পরিণত করে কিনা- এসকল বিষয়ে নজর রাখতে হবে বলে সুগা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আভাস দেন যে বিস্তৃত সন্ত্রাস বিরোধী সহযোগিতা কাঠামো নির্মাণে ভূমিকা রাখার পরিকল্পনা করছে জাপান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||