| ২৮ আগস্ট ২০২১ | ১০:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 514 বার
জাপানের আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ আফগানিস্তান থেকে দেশটির ১০জনের বেশী নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে।
জাপান সরকার, আফগানিস্তান ত্যাগ করতে চাওয়া জাপানি এবং কিছু আফগান নাগরিকদের বিমানে সরিয়ে নেয়ার জন্য কাবুলে এসডিএফ’এর সি-১৩০ পরিবহন বিমান প্রেরণ করেছে।
গতকাল শুক্রবার এক জাপানি নারীকে আকাশপথে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো এনএইচকে’কে জানিয়েছে যে, গত বৃহস্পতিবার এসডিএফের বিমান ১০ জনের বেশী আফগান নাগরিককে ইসলামাবাদে সরিয়ে নিয়েছে।
সরকারের ভাষ্যানুযায়ী, ঐ মিশনের সাথে যুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এসডিএফ সদস্যরা গতকাল শুক্রবার আফগানিস্তান ত্যাগ করেছেন।
তারা, পরবর্তী উদ্ধার অভিযানের জন্য এসডিএফ’এর বিমানটি নিয়ে সাময়িকভাবে ইসলামাবাদে প্রস্তুত রয়েছেন।
তবে সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেয়ার এই কাজ আবার কখন শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। সরকার এক্ষেত্রে, প্রধানত জাপানি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাসমূহে কাজ করা জাপানি ও আফগান নাগরিকদের তাদের পরিবার’সহ সর্বোচ্চ ৫শ জনকে সরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||