| ২৯ আগস্ট ২০২১ | ৮:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে 645 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রী বলছেন, মডার্নার করোনাভাইরাস টিকা নেয়া দুই ব্যক্তির মৃত্যুর সাথে টিকা গ্রহণের মধ্যে কোন কার্যকারণগত সম্পর্ক ছিল কিনা, কর্মকর্তারা এখন বিষয়টি খতিয়ে দেখছেন। উল্লেখ্য, ঐ ব্যক্তিদ্বয় এমন এক ব্যাচের টিকা নিয়েছিলেন, যেগুলোর ব্যবহার পরে স্থগিত করা হয়।
আজ রবিবার এনএইচকে’র এক বিতর্ক অনুষ্ঠানে তামুরা নোরিহিসা এই মন্তব্য করেন।
উল্লেখ্য, মডার্না টিকার কিছু শিশিতে টিকার সাথে সংশ্লিষ্ট নয়, এমন পদার্থের সন্ধান পাওয়ার পর মন্ত্রণালয় কিছু টিকার ব্যবহার স্থগিত করে।
তামুরা বলেন, ঐ দুই ব্যক্তি টিকার সাথে সম্পর্কহীন পদার্থ খুঁজে পাওয়া লটের টিকা না নিলেও, পরবর্তীতে ব্যবহার স্থগিত করা লটের টিকাই গ্রহণ করেছিলেন।
তিনি বলেন, টিকাটির সাথে এই মৃত্যুর কোন কার্যকারণগত সম্পর্ক রয়েছে কিনা, সেটি এখনও জানা যায়নি।
তামুরা বলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি চলমান তদন্ত সম্পর্কিত তথ্য দ্রুত জনগণের কাছে প্রকাশ করতে চান।
তামুরা আরও বলেন, এই দুই ব্যক্তির মৃত্যু সংশ্লিষ্ট পরিস্থিতি বিশ্লেষণ সাপেক্ষে তাদের মৃত্যু এবং টিকার মধ্যে আদৌ কোন কার্যকারণগত সম্পর্ক ছিল কিনা, সেটি নির্ধারণের জন্য তিনি বিশেষজ্ঞদের সাহায্য নেবেন।
এছাড়া, তামুরা বর্তমানে ২১টি জেলায় আগামী ১২ই সেপ্টেম্বর পর্যন্ত জারি থাকা করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার বিষয়েও কথা বলেন।
তিনি বলেন, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টোকিও থেকে জরুরি পদক্ষেপ সমূহ প্রত্যাহার করা কঠিন হবে। তিনি বলেন, রাজধানীতে সেটি ঘটার জন্য দৈনিক নতুন সংক্রমণ ৫শ’র নিচে নামতে হবে।
মন্ত্রী আরও বলেন, হাসপাতালে শয্যা পূরণের হার ৫০ শতাংশের নিচে নামানোর জন্য অস্থায়ী চিকিৎসা স্থাপনাগুলোতে শয্যার সংখ্যা বাড়ানো খুব গুরুত্বপূর্ণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||