| ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 593 বার
জাপানের প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব অব্যাহত রাখার জন্য চেষ্টা করবেন না। সুগা ইয়োশিহিদে, দলটির আসন্ন নেতৃত্বের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, যার অর্থ হল আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাপান আরেকজন নতুন প্রধানমন্ত্রী পাবে।
সুগা বলেন, “আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনাকালীন এটি বুঝতে পেরেছি যে, করোনাভাইরাস বিরোধী পদক্ষেপ এবং নির্বাচনী প্রচার নিয়ে ভাবার জন্য আমার অনেক সময় বা শক্তির প্রয়োজন হবে। আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, উভয় কাজ একসঙ্গে করা অসম্ভব এবং আমার উচিত করোনাভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করা, যে কাজটি করব বলে আমি দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম।”
এই ঘোষণা এমন সময় এলো, যখন রাজনৈতিক দলগুলো চলতি বছরের পরের ভাগে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, সুগার মন্ত্রিপরিষদের সমর্থনের হার কমতে থাকায়, এলডিপি’র কয়েকজন আইনপ্রণেতা নির্বাচনে তাদের কঠিন লড়াই করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করেন।
সুগার নেতৃত্ব বজায় রাখতে, এলডিপি’র সাতটি উপদলের মধ্যে শুধুমাত্র একটি তাকে ঐক্যবদ্ধ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
এলডিপি ২৯শে সেপ্টেম্বর একজন নতুন সভাপতি নির্বাচন করবে।
গত বছর সুগার বিরুদ্ধে হেরে যাওয়া সাবেক পররাষ্ট্র মন্ত্রী কিশিদা ফুমিও, এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
কিশিদা বলেন, “আমি এলডিপি’র প্রতি মানুষের আস্থা আবারও ফিরিয়ে আনতে চাই এটি দেখিয়ে যে, এটি এমন একটি দল যা জনগণের কথা শোনে এবং বিস্তৃত ধরনের রাজনৈতিক বিকল্প উপস্থাপন করে।”
দু’জন সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তাকাইচি সানায়ে এবং নোদা সেইকোও এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, অন্য দু’জন এখনও সেটি বিবেচনা করে দেখছেন। তারা হলেন জাপানের করোনাভাইরাস টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কোওনো তারো এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা শিগেরু।
উল্লেখ্য, আগামী ১৭ই সেপ্টেম্বর দলীয় নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||