| ০৬ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 505 বার
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই প্রতিযোগিতার জন্য প্রচারাভিযান আগামী ১৭ই সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। আর ভোট গ্রহণ এবং ভোট গণনা শুরু হবে ২৯শে সেপ্টেম্বর। বিজয়ী ব্যক্তি এলডিপি’র নেতা হিসেবে প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে’র স্থলাভিষিক্ত হবেন।
সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তাকাইচি সানায়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, একজন প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ২০টি সুপারিশ তিনি নিশ্চিত করেছেন।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী কিশিদা ফুমিও প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতিমধ্যে নিজের ইচ্ছার কথা ঘোষণা করেছেন।
নিয়ন্ত্রক সংস্কার মন্ত্রী কোওনো তারো পর্যাপ্ত সুপারিশ সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছেন। তার ভাষ্যানুযায়ী, চলতি সপ্তাহে নিজের প্রার্থীতা ঘোষণার প্রত্যাশা তিনি করছেন।
আরেকজন সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী নোদা সেইকো সুপারিশ পাওয়ার জন্য সমর্থন চেয়ে যাচ্ছেন।
সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা শিগেরু দলের ভেতরের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি নিজের পরবর্তী পদক্ষেপ বিবেচনা করে দেখছেন।
উল্লেখ্য, এলডিপিতে সাতটি উপদল রয়েছে। কিশিদার নেতৃত্বাধীন দলটি তাকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিলেও অন্যগুলো এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||