| ০৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 583 বার
জাপান সরকার বৃহত্তর টোকিও এলাকাসহ কয়েকটি জেলায় করোনাভাইরাস জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে।
টোকিও, ওসাকা এবং অন্য ১৯টি জেলায় ১২ সেপ্টেম্বর জরুরি অবস্থার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার আগে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। একই সময় পর্যন্ত আরও ১২টি জেলা কার্যত নিবিড় জরুরি পদক্ষেপের আওতায় আছে।
ওসাকা’র গভর্নর ইয়োশিমুরা হিরোফুমি তার জেলায় হাসপাতাল শয্যার চলমান ঘাটতির কারণে জরুরি পদক্ষেপ শিথিল না করার উপর জোর দিয়েছেন।
দৈনিক নতুন সংক্রমণ হ্রাস পেতে থাকলেও মারাত্মক অসুস্থ রোগীর উচ্চ হার বজায় থাকা এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার উপর চাপের কারণে সরকারি কর্মকর্তারা মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
কর্মকর্তারা একই সাথে যেসব জেলায় জরুরি অবস্থা তুলে নেয়া হবে, কার্যত জরুরি পদক্ষেপ সেখানে ব্যবহার বিবেচনা করে দেখছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||