| ০৯ সেপ্টেম্বর ২০২১ | ৮:০৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 588 বার
জাপান সরকার বিদেশ থেকে টিকা নিয়ে আসা প্রবেশকারীদের জন্য স্বেচ্ছা বিচ্ছিন্ন থাকার সময় কমিয়ে আনা বিবেচনা করে দেখছে।
সরকার বর্তমানে বিদেশ থেকে আসা সকলকে বাড়িতে কিংবা আবাসনের বিশেষ জায়গায় ১৪ দিনের জন্য বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বলছে।
তবে টিকাদান প্রক্রিয়ায় অগ্রগতি হতে থাকায় সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা দরকার উল্লেখ করে সেই সময়সীমা সরকার ১০ দিনে কমিয়ে আনার চিন্তাভাবনা করছে।
ফাইজার, মডার্না কিংবা অ্যাস্ট্রাজেনেকা টিকা যারা নিয়েছেন, তাদের বেলাতেই কেবল সময়সীমা হ্রাসের পরিকল্পনা সরকার করছে। এছাড়া জাপান, যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের দেয়া টিকা সনদ এদের আপাতত সাথে বহন করতে হবে। দ্রুত হলে চলতি মাসের শেষ দিক থেকে সরকার এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||