| ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:৩৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 591 বার
জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র নেতৃত্বের প্রতিযোগিতায় তৃতীয় এক ব্যক্তি আনুষ্ঠিকভাবে যোগদান করেছেন। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য এই নির্বাচন কার্যকরভাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিবে।
সর্বশেষ এই ঘোষণা এসেছে জাপানের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছ থেকে। নিয়ন্ত্রক সংস্কার মন্ত্রী কোওনো তারো বলেন, “একজন নেতা হিসেবে, আমি জনগণের চিন্তা-ভাবনা ও উদ্বেগের কথা বিবেচনা করতে চাই, তাদের সাথে তথ্য ভাগাভাগি করে নিতে চাই এবং তাদের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। আমরা বর্তমানে যে সঙ্কট মোকাবিলা করছি তা কাটিয়ে উঠতে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।”
কোওনো সংসদের নিম্নকক্ষের নির্বাচনে ৮ বার বিজয়ী হয়েছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী’সহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। অন্য আরও দু’জন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তারা নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তারা হচ্ছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী কিশিদা ফুমিও এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী তাকাইচি সানায়ে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||