| ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 568 বার
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর প্রাক্বালে নিহতদের স্মরণে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউইয়র্কে আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে, ছিনতাই করা বিমানের আঘাতে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টাওয়ারগুলো ধ্বসে পড়ে নিহত হওয়া দমকল ও পুলিশ কর্মকর্তাদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানস্থলের দেয়ালে, ৪শ’রও বেশি নিহতদের ছবি লাগানো হয়। দর্শনার্থীরা সেখানে কার্নেশন ফুল রেখে নিহতদের শ্রদ্ধা জানান।
অপরদিকে, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় আয়োজিত আরেকটি স্মরণ অনুষ্ঠানে ৪০ ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো হয় যারা ছিনতাইকৃত বিমানটি একটি মাঠে গিয়ে আছড়ে পড়লে নিহত হন।
স্বজন এবং বন্ধুরা, নিহতদের নাম লিখিত একটি স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে সম্মান প্রদর্শন করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||