• শিরোনাম

    বিদেশি প্রশিক্ষণার্থী থাকা ৭০% কোম্পানির আইন লঙ্ঘন

    | ১৩ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 579 বার

    বিদেশি প্রশিক্ষণার্থী থাকা ৭০% কোম্পানির আইন লঙ্ঘন

    জাপানের শ্রম মন্ত্রণালয়, গতবছর বিদেশি কারিগরি প্রশিক্ষণার্থী গ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৭০ শতাংশের আইন লঙ্ঘনের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে।

    জাপানে এমন একটি ব্যবস্থা রয়েছে, যাতে উন্নয়নশীল দেশগুলোর প্রশিক্ষণার্থীরা এদেশে কাজ করার মাধ্যমে বিভিন্ন দক্ষতা, প্রযুক্তি ও বিশেষায়িত জ্ঞান অর্জন করতে সক্ষম হন।

    অভিবাসন পরিষেবা এজেন্সি, গত ডিসেম্বর পর্যন্ত জাপানে ৩ লাখ ৭০ হাজারের বেশী এই ধরণের প্রশিক্ষণার্থীর উপস্থিতি ছিল বলে জানায়।

    বিভিন্ন সংবাদ ও প্রশিক্ষণার্থীদের পরামর্শ চেয়ে করা অনুরোধের প্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয়, গতবছর সারাদেশের ৮ হাজার ১২৪টি কোম্পানিতে তাৎক্ষণিক অনুসন্ধান পরিচালনা করে।

    অনুসন্ধানে দেখা যায় যে, পরিদর্শন করা ৭০.৮ শতাংশ কোম্পানি শ্রম মান আইন লঙ্ঘন করেছে।

    ২৪.৩ শতাংশ কোম্পানি, কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করেছে।

    ১৫.৭ শতাংশ কোম্পানি, প্রশিক্ষণার্থীদের কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সম্মত সীমার চেয়ে বেশি সময় অবৈধভাবে কাজ করতে বাধ্য করে।

    ১৫.৫ শতাংশ কোম্পানি, প্রশিক্ষণার্থীদের অতিরিক্ত সময় কাজের জন্য পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক