| ১৫ সেপ্টেম্বর ২০২১ | ৯:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 574 বার
জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সাবেক মহাসচিব সম্ভবত দলীয় নেতৃত্বের আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। উল্লেখ্য, এই প্রতিযোগিতা কার্যতভাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে বেছে নিবে।
ইশিবা শিগেরু নেতৃত্বের এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, সেটি বিবেচনা করে দেখছিলেন। উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে নির্বাচনের প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তার উপদলের অধিকাংশ আইনপ্রণেতা তার প্রার্থীতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি এর আগে চারবার নেতৃত্বের এই পদের জন্য লড়েছিলেন।
ইশিবা গতকাল সোমবার ইতিমধ্যে নিজের প্রার্থিতা ঘোষণা করা নিয়ন্ত্রক সংস্কার মন্ত্রী কোওনো তারো’র সঙ্গে দেখা করেন। এলডিপি’র সভাপতি পদে জয়লাভ করা সাপেক্ষে, কোওনো দলকে ঐক্যবদ্ধ করার জন্য ইশিবার সহযোগিতা কামনা করেন।
ইশিবা আগামীকাল বুধবার নির্বাচনে অংশ না নিয়ে বরং কোওনোকে সমর্থন করার ঘোষণা দিবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে, এলডিপি’র সাবেক নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও এবং সাবেক অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তাকাইচি সানায়ে ইতিমধ্যে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।
অন্যদিকে, এলডিপি’র ভারপ্রাপ্ত নির্বাহী মহাসচিব নোদা সেইকো দলের ২০ জন সদস্যের সমর্থন পেতে চাইছেন, নেতৃত্বের প্রতিযোগিতায় প্রবেশের জন্য যার প্রয়োজন রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||