| ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 575 বার
জাপান সরকার উত্তর কোরিয়ার বুধবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের অবতরণের সঠিক জায়গা সংক্রান্ত ধারণা সংশোধন করে নিয়েছে। সরকার এখন বলছে দুটি ক্ষেপণাস্ত্র সম্ভবত জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার ভেতরে এসে পড়েছে।
সরকার এর আগে নিক্ষেপের ঠিক পরপর পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ঘোষণা করেছিল যে উড়ন্ত দুটি বস্তু দৃশ্যত একান্ত অর্থনৈতিক এলাকার বাইরে এসে পড়ে। তবে পরবর্তী বিশ্লেষণ থেকে প্রকাশ পায় যে নোতো উপদ্বীপের অদূরের একটি দ্বীপ হেগুরাজিমার প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের সমুদ্রে সেগুলো পড়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি নোবুও বুধবার সাংবাদিকদের বলেছেন, প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় অনিয়মিত পথ ধরে ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৭৫০ কিলোমিটার দূরত্বে উড়ে যায়। মন্ত্রী বলেছেন, ঠিক কোথায় এগুলোর পতন হয়েছে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এটা কঠিন করে তুলেছিল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||