• শিরোনাম

    জাপানের প্রধান ক্ষমতাসীন দলের নেতৃত্বের প্রতিযোগিতা

    | ১৯ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 572 বার

    জাপানের প্রধান ক্ষমতাসীন দলের নেতৃত্বের প্রতিযোগিতা

    জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি’র নেতৃত্বের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিজয়ী ব্যক্তির কার্যত প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত এবং এই শরতে সংসদের নিম্নকক্ষের নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন।

    চারজন প্রার্থী আনুষ্ঠনিকভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

    কোওনো তারো হচ্ছেন বর্তমানে নিয়ন্ত্রক সংস্কার মন্ত্রী এবং জাপানের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির দায়িত্বে তিনি রয়েছেন।

    কিশিদা ফুমিও ছিলেন এলডিপি’র নীতি গবেষণা পরিষদের চেয়ারম্যান এবং এর আগে তিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী।

    তাকাইচি সানায়ে হচ্ছেন একজন সাবেক অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রী। তিনি এলডিপি’র নীতি গবেষণা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

    নোদা সেইকো হচ্ছেন এলডিপি’র নির্বাহী ভারপ্রাপ্ত মহাসচিব এবং একজন অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রীও তিনি ছিলেন।

    নির্বাচনে ৭৬৬টি ভোট রয়েছে। এর অর্ধেক হচ্ছে এলডিপি’র সংসদ সদস্যদের সরাসরি ভোট। অন্য ৩৮৩টি ভোট দেবেন সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের মাঠ পর্যায়ের সদস্যরা এবং এগুলো আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। দলটি ২৯ সেপ্টেম্বর তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক