| ২২ সেপ্টেম্বর ২০২১ | ৮:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 569 বার
জাপান সরকার করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা সেই সিদ্ধান্ত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ নেবে বলে ধারণা করা হচ্ছে।
টোকিও এবং ওসাকা সহ ১৯টি জেলায় এই জরুরি অবস্থা কার্যকর রয়েছে। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা।
কয়েকটি সরকারি সূত্র মনে করছে নতুন ভাইরাস সংক্রমণের দৈনিক হিসাব হ্রাস পাওয়া অব্যাহত থাকলে আগামী মাসের শুরু থেকে অনেক এলাকায় জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে।
জাপানের অধিকাংশ এলাকাতেই সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে। টোকিও মঙ্গলবার তিন মাসের মধ্যে প্রথমবারের মত সংক্রমণের সংখ্যা ৩০০’র কম বলে জানিয়েছে। গুরুতরভাবে অসুস্থ লোকজন সহ কোভিড-১৯ রোগীর সংখ্যাও হ্রাস পাচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
কিছু সূত্র প্রত্যাশা করছে যে সংক্রমণের সংখ্যা ক্রমাগত হ্রাস পেতে থাকলে দেশের স্বাস্থ্য সেবার উপর সৃষ্ট চাপ কমিয়ে আনতে তা সাহায্য করবে এবং এর ফলে অনেক এলাকাতেই জরুরি অবস্থার মেয়াদ বর্তমান সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর আর বৃদ্ধি করা প্রয়োজন হবে না।
তাদের ধারণা সংক্রমণের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাওয়া বন্ধ করতে হলে ভাইরাস প্রতিরোধ পদক্ষেপের যথাযথ প্রয়োগ অব্যাহত রাখা উচিত।
তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ভাইরাস সম্পর্কিত পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রস্তুতি বিশ্লেষণ করে দেখতে চান কর্মকর্তারা। এছাড়া বিশেষজ্ঞ সহ স্থানীয় সরকারগুলোর সাথেও তারা পরামর্শ করে নিতে চান। নিকট ভবিষ্যতের জন্য সংক্রমণ প্রতিরোধ পদক্ষেপের বিষয়টিও তারা বিবেচনা করে দেখছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||