| ২৪ সেপ্টেম্বর ২০২১ | ৩:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 637 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলকে ৬ কোটি পর্যন্ত করোনাভাইরাস টিকার ডোজ সরবরাহের অঙ্গীকার করেছেন। করোনাভাইরাস মহামারি সামাল দেয়ার উপর আয়োজিত অনলাইন এক শীর্ষ বৈঠকের জন্য পাঠানো একটি ভিডিও বার্তায় সুগা এই অঙ্গীকার করেন। বর্তমানে নিউ ইয়র্কে চলতে থাকা জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকের আয়োজন করেছেন। ভিডিও বার্তায় সুগা বলেছেন বিশ্ব জুড়ে করোনাভাইরাস টিকার ন্যায্য বিতরণের লক্ষ্যে গড়ে উঠা আন্তর্জাতিক কাঠামো কোভ্যাক্স সুবিধার জন্য জাপান ১০০ কোটি ডলার দান করেছে।
তিনি আরও বলেছেন জাপান এপর্যন্ত বিভিন্ন দেশ ও অঞ্চলে প্রায় ২ কোটি ৩০ লক্ষ ডোজ টিকা পাঠিয়েছে, যা হচ্ছে যে কোন দেশের পাঠানো তৃতীয় বৃহত্তম সরবরাহ।
মোট সেই পরিমাণ ৬ কোটি ডোজে বৃদ্ধি করে নিতে অতিরিক্ত সরবরাহের অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন।
সুগা উল্লেখ করেন যে অক্সিজেন কন্টেইনার, ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করার মধ্যে দিয়ে একই সাথে অন্যান্য দেশের সরকারের সমস্যা সামাল দেয়ার সামর্থ্য জোরদার করে নেয়ার সহায়তাও জাপান প্রদান করেছে। তিনি বলেছেন করোনাভাইরাস সঙ্কট থেকে মুক্ত হতে এরকম অবদান রাখা জাপান অব্যাহত রাখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||