| ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 517 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ভারতের নেতাদের সাথে ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার চার পক্ষীয় এক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। কোয়াড জোটের এটিই হবে প্রথম মুখোমুখি শীর্ষ সম্মেলন।
সুগাকে বহন করা জাপান সরকারের একটি বিমান বৃহস্পতিবার ওয়াশিংটনের উপকণ্ঠের এক বিমানঘাঁটিতে অবতরণ করে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র সাথে একইদিন সাক্ষাৎ করেন।
নেতারা চীনের কথা বিবেচনা করে অর্থনৈতিক নিপীড়ন এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরে একতরফা ও জোরপূর্বক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করার ব্যাপারে মতৈক্যে পৌঁছান।
চীনের ক্রমবর্ধমান উস্কানিমূলক কর্মকাণ্ডের মাঝে শুক্রবারের পরিকল্পিত কোয়াড শীর্ষ সম্মেলনে, চার নেতা একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নের জন্য তাদের সহযোগিতা সম্ভবত নিশ্চিত করবেন।
চার জাতি জোটের নেতারা করোনাভাইরাস রোধী পদক্ষেপসমূহ, অতি-দ্রুত ও ব্যাপক আকারের ৫জি যোগাযোগ নেটওয়ার্কের মত গুরুত্বপূর্ণ প্রযুক্তিসমূহের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নিয়েও আলোচনা করবেন এবং তাদের সেই আলোচনা একটি যৌথ ইশতেহারে সংকলন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নেতারা উচ্চ গুণগত মানসম্পন্ন অবকাঠামোর উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা নিয়ে সম্ভবত আলোচনা করবেন।
আফগানিস্তানে তালিবানের পুনরায় ক্ষমতা দখলের বিষয়ে তাদের প্রতিক্রিয়া এবং সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সংক্রান্ত বিষয়ও আলোচ্যসূচিতে স্থান পাবে বলে মনে করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||