• শিরোনাম

    শীগ্রই জরুরি অবস্থা নিয়ে সিদ্ধান্তঃ সুগা

    | ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৩:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 567 বার

    শীগ্রই জরুরি অবস্থা নিয়ে সিদ্ধান্তঃ সুগা

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে আভাস দিয়েছেন যে, চলতি মাসের পরে করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানো হবে কিনা, তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।

    উল্লেখ্য, বর্তমানে টোকিও ও ওসাকা’সহ জাপানের মোট ১৯টি জেলায় আরোপ থাকা জরুরি অবস্থার মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে।

    সুগা বলেন, সরকার মূলত চিকিৎসা সক্ষমতা নিশ্চিতকরণ, টিকাদান কর্মসূচি এগিয়ে নেয়া এবং সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে ডেল্টা ধরনের কারণে সৃষ্ট ভাইরাসের বিস্ফোরক বিস্তার সামাল দেয়া নিয়ে কাজ করেছে।

    নতুন সংক্রমণের সংখ্যার হ্রাস এবং অপেক্ষাকৃত কম সংখ্যক রোগীর বাড়িতে সুস্থ হয়ে ওঠার বিষয়টি উল্লেখ করে, তিনি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরেন।

    সুগা বলেন, জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে হাসপাতালে শয্যা পূরণের হার, গুরুতর রোগীর সংখ্যা এবং টিকাদান কর্মসূচির অবস্থা অন্তর্ভুক্ত আছে।

    সুগা আরও বলেন, সাম্প্রতিক উপাত্ত বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের মতামত শোনার পর তিনি এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে চান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক